VOOZH about

URL: https://pkagoj.com/articles/626027

⇱ সখীপুরে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড


👁 Image

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম



সখীপুরে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০৩:৪০ পিএম

👁 Image

সখীপুরে মাদকবিরোধী অভিযানে জয় বিশ্বাস (২৬) ও জসিম মিয়া (৩০) নামের দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

জানা যায়, সখীপুর থানার এসআই ফয়েজ উদ্দিন, এসআই শান্তি বিশ্বাস, এসআই সুমন, এএসআই রহমান, এএসআই শেখ রাসেল ও এএসআই শাহিনুরসহ পুলিশের একটি দল বুধবার রাত ১১টার দিকে সখীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সিকদার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ওই মাদকসেবীদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুই জনকেই ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আটককৃতদের রাতেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধৃত জয় বিশ্বাস পৌরসভার ৭ নং ওয়ার্ডের হরিলাল বিশ্বাসের ছেলে এবং জসিম মিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের শহীদ মিয়ার ছেলে।

আপনার মতামত লিখুন :

ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ মন্ত্রী

কিশোরগঞ্জে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

উল্লাপাড়ায় ‘জেন জি আলোড়ন-পরিবর্তনের ডাক’ সামাজিক সংগঠনের উদ্বোধন

তারাকান্দায় বহু প্রতীক্ষিত সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, স্বস্তি ভুক্তভোগীদের

প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

মোগরাপাড়ায় আতাউর রহমানের জনসংযোগ: মাদকের বিরুদ্ধে হুশিয়ারি

গুজবের প্রতিবাদে দৌলতদিয়া ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

Loading...
Link copied!