VOOZH about

URL: https://x.com/WBPolice/status/2064543203588768153

⇱ West Bengal Police on X: "নাবালিকাকে যৌন নিগ্রহ: ৫ বছরের কারাদণ্ড প্রতিবেশীর ২০২৪ সালের মে মাসের দুপুর। গরমে কাঁচা আম-মাখা খাওয়ার সাধে পাশের কাকিমার বাড়ি গিয়েছিল বছর তেরোর মেয়েটি। কিন্তু বাড়িতে তখন সেই কাকিমা ছিলেন না। ছিল বাড়ির অন্য এক সদস্য এবং আজকের ঘটনার মূল অভিযুক্ত নারায়ণ সিংহ। মেয়েটিকে https://t.co/eTlI8alNv1" / X


Post

Post

নাবালিকাকে যৌন নিগ্রহ: ৫ বছরের কারাদণ্ড প্রতিবেশীর ২০২৪ সালের মে মাসের দুপুর। গরমে কাঁচা আম-মাখা খাওয়ার সাধে পাশের কাকিমার বাড়ি গিয়েছিল বছর তেরোর মেয়েটি। কিন্তু বাড়িতে তখন সেই কাকিমা ছিলেন না। ছিল বাড়ির অন্য এক সদস্য এবং আজকের ঘটনার মূল অভিযুক্ত নারায়ণ সিংহ। মেয়েটিকে তার ওপর। চিৎকার করতে গেলেই তাকে মারধর শুরু করে অভিযুক্ত। মুহূর্তের মধ্যে দড়ি দিয়ে বেঁধে ফেলে তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। তারপর তাকে হুমকি দেয়, এই ঘটনা যেন সে কাউকে ঘুণাক্ষরেও না জানায়। ভয় পেয়ে মেয়েটি কাউকে কিচ্ছু জানায়নি সেদিন। সেদিন অর্থাৎ ২৬ মে। কিন্তু পরে আবারও ওই অভিযুক্ত মেয়েটিকে ভয় দেখিয়ে পুনরায় নিগ্রহের চেষ্টা করলে নিজের মাকে সবটা খুলে বলে মেয়েটি। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই হিলি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা। তদন্ত শুরু করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শুভম কুমার সাহা। অভিযুক্তকে গ্রেফতার করে জোগাড় করেন সমস্ত তথ্যপ্রমাণ। সঠিক সময়ে জমা করেন চার্জশীট। সদ্য প্রকাশিত মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে শাস্তিস্বরূপ ৫ বছরের কারাদণ্ডসহ ৫০,০০০/- টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। @SPSouthdinajpur
Don't miss what's happening
People on X are the first to know.