৫ বছরের শিশুকে যৌন নির্যাতন: দীর্ঘ ২০ বছরের কারাবাস অপরাধীর
ঘটনা বছর পাঁচেক আগের। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা তখন ভোর সাড়ে ছ'টার দোরগোড়ায়। নিজের ঘরে একাই খেলা করছিল বছর পাঁচেকের ছোট্ট একটা মেয়ে। বাচ্চাটিকে একা খেলতে দেখে সেখানে হঠাৎ উপস্থিত হয় প্রতিবেশী সিদ্ধি থাকতে দেখে ওইটুকু বাচ্চার প্রতি নোংরা দৃষ্টি পড়ে তার। বিকৃত মানসিকতায় ভর করে ওইটুকু শিশুর যৌনাঙ্গে নিজের হাতের আঙুল ঢুকিয়ে দেয় সে।
মেয়েটি ব্যথা পেয়ে চিৎকার করতেই আশপাশ থেকে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা।
মামলা রুজু হয় হাড়োয়া থানায়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর (বর্তমানে, ইন্সপেক্টর) সিদ্ধার্থ মণ্ডল অভিযুক্ত সিদ্ধি মণ্ডলকে গ্রেফতার করেন এবং পরে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর দেবেন মণ্ডল পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে ৩০,০০০/- টাকা জরিমানা-সহ দীর্ঘ ২০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন।
@BasirhatD
